1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

পোরশা বাসিকে প্রতারণা থেকে সতর্ক থাকার ওসির আহ্বান।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View
52

মোঃমোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি।
বর্তমানে বিভিন্ন কৌশলে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় পোরশাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কতামূলক পোস্টে ওসি জানান, প্রতারক চক্র কখনো পুলিশ, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, মোবাইল অপারেটর কিংবা পরিচিত ব্যক্তির পরিচয় দিয়ে ফোন করছে। আবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও অর্থ ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
পোরশাবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তি বা নম্বরের অনুরোধে বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে কোনো অর্থ না পাঠানোর জন্য বলা হয়েছে। একই সঙ্গে OTP, PIN, ব্যাংক হিসাবের তথ্য কিংবা জাতীয় পরিচয়পত্রের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ফেসবুক ও মেসেঞ্জারে ভুয়া আইডি, সন্দেহজনক লিংক ও লোভনীয় অফার থেকে সতর্ক থাকতে এবং অনলাইনে কেনাকাটার আগে বিক্রেতার পরিচয় ও বিশ্বস্ততা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
কোনো সন্দেহজনক ফোনকল বা প্রতারণার শিকার হলে দ্রুত পোরশা থানার ০১৩২০-১২৩৮৫০ অথবা ০১৩২০-১২৩৮৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওসির বার্তায় বলা হয়, “সচেতন থাকুন, নিরাপদ থাকুন। প্রতারণা প্রতিরোধে আপনার সামান্য সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026