1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫২ Time View
100

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম
চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্হানীয় হুলাইন ০৩ ওয়ার্ডের সামরবাড়ীর বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানবীর এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্সেন্টাইল শিপিং লাইন লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।
প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র। ১৯৮৮ সালে তিনি হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।ব্যক্তিগত জীবনে প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের হাবিলাসদ্বীপ ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের সাথে বিভিন্নভাবে জড়িত রয়েছেন।
এছাড়াও হাবিলাসদ্বীপ ইউনিয়নে প্রকৌশলী আবু তাহের একজন সৎ নীতিআদর্শ নৈতিকতা ধার্মিক ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত লাভ করায় এলাকার মানুষ কথায় কথায় প্রকৌশলী আবু তাহের কে এ-যুগের “দানবীর হাজী মুহাম্মদ মহসিন ” হিসেবে ডাকেন। কারন হাবিলাসদ্বীপ ইউনিয়নে মুসলিম হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্ম বর্ণ গোষ্ঠী ও সকলের শ্রেণীর পেশার মানুষের যেকোনো সমস্যায় সব জায়গায় সহযোগিতায় ব্যর্থ হলেই সর্বশেষ ভরসা জায়গা হিসেবে প্রকৌশলী আলহাজ্ব আবু তাহের একমাত্র ভরসা।তিনিও নিজের সাধ্যমত গরীব অসহায় দরিদ্র এতিম বিপদগ্রস্ত মানুষটাকে কোন চিন্তা ভাবনা ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিতে এক সেকেন্ড চিন্তা করেননা।
এই সাদাসিধে সৎ মেধাবী চৌকস বিচক্ষণ দূরদর্শী পরিচ্ছন্ন নীতি আদর্শের প্রতীক দানবীর মানুষটিকে ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় হুলাইন গ্রামের সর্বস্তরের জনগণ চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম সাহেব ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026