1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৭:২৩|
Title :
সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার। সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য এক রাতের অভিযানে ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’ কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

বিদ্যুৎকেন্দ্রের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৌহিদুল ইসলাম শামিম,হিলি,(দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 8 Time View
11

তৌহিদুল ইসলাম শামিম,হিলি,(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে বিএনপির মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করে বলেছেন, দেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে বিগত সরকার বিদেশে টাকা পাচার করেছে। কাগজে-কলমে ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা দেখানো হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে লোডশেডিংয়ের পরিস্থিতি কমে আসবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রীর কার্যালয়গুলোতেও প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে।

সারের বিষয়ে তিনি বলেন, কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে। তবে দেশে প্রকৃতপক্ষে সারের সংকট নেই। কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে সরকার ২৯ টাকা ভর্তুকি দেয়।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম তিনগুণ বেড়েছে। তবে বাংলাদেশে তেল ও গ্যাসের দাম সে তুলনায় তেমন বাড়েনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুল ইসলাম শাহীন মন্ডল, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026