1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

মদনে চাচা ও ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত জখম থানায় মামলা।

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন। মদন, নেত্রকোনা।
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ Time View
150

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।
মদন, নেত্রকোনা।

নেত্রকোনার মদনে ধানের জমিতে হাল চাষ করতে অপারগতা প্রকাশ করায় পাওয়ার টিলার ড্রাইভারের ভাই রাজন মিয়া ( ২৮) ও তার চাচা মানিক মিয়া (৫০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শাহেদ আলী( ৫০)কে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে গোলাম রব্বানী (৩৪) বাদী হয়ে মদন থানায় এক মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে।

এ ঘটনাটি ঘটেছে রোজ শুক্রবার বিকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা পশ্চিম পাড় গ্রামে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমশ্রী মনিকা পশ্চিম পাড় গ্রামে মৃত ফেরদৌস তালুকদারের ছেলে শাহান (২২) তার নিজেদের জমি হাল চাষা করেন পাওয়ার টিলার দিয়ে। সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র হওয়ায় লেখা পড়ার পাশাপাশি অন্যদের ও
জমি টাকার বিনিময়ে হাল চাষ করে দেন ।

গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে প্রতিবেশী গেনেদা আক্তারের (৪৫) এর একটা জমি হাল চাষ করে দিতে বলেন,শাহান মিয়াকে।
শাহান মিয়া বলেন, আমার পরীক্ষা আছে, তাই আজকে বাড়ি থেকে চলে যাব কৃষ্ণপুর কলেজে।
আপনি অন্য লোক দিয়ে চাষ করিয়ে নিন।এ ঘটনায় প্রতিপক্ষ গেনেদা আক্তার ও তার স্বামী সাহেদ মিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে
ক্ষিপ্ত হয়ে শাহানের বড় ভাই রাজন মিয়া ও চাচা মানিক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে জখম করে ।

পরে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই ভর্তি করেন।
বর্তমানে তারা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রতিপক্ষ গেনেদা আক্তারের মেয়ে পাখি আক্তার (২৫)বলেন, তাদের সাথে আমাদের পূর্ব থেকেই জমি জমা নিয়ে বিরোধ চলছিল। জমি হাল চাষ নিয়ে কথা কাটাকাটি হয় শাহান এর সাথে।
এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়লে দু’পক্ষের মধ্য মারামারি হয়েছে।

ভুক্তভোগী ফারুক তালুকদার তিনি বলেন, আমার ভাতিজা সাহান বলেছে তার পরীক্ষা আছে এখন আর হাল চাষ করতে পারবো না, আমি কলেজে চলে যাব।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাহান কে ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে গেনেদার স্বামী শাহেদ ও তার লোকজন মিলে।
পরে আমার ছেলে রাজন ও তার চাচা মানিক মিয়া ঝগড়া ফিরাইতে গেলে দুজনকে ধারালো অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে শাহেদ মিয়া ও তার লোকজন মিলে।
গেনেদা প্রতিবছরেই মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা করে এটা তার পেশা।
এখন আমাদের লোকজনের অবস্থা গুরুতর দেখে ,তাদের নিজের শরীর ব্লেড দিয়ে কেটে হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এ ঘটনা আমরা আইনের মাধ্যমে বিচার দাবি করছি।

মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026