1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৭|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

মধুপুরে অবৈধ করাতকল উচ্ছেদ ও অর্থদণ্ড

হাফিজুর রহমান প্রতিনিধি,( মধুপুর) (টাঙ্গাইল)
  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬,
  • 36 Time View
49

হাফিজুর রহমান
প্রতিনিধি,( মধুপুর) (টাঙ্গাইল)

মধুপুরে অবৈধ করাতকল উচ্ছেদ ও জরিমানা
মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধ করাতকল উচ্ছেদ করছে প্রশাসন। ছবি : সংবাদ
টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও ১ টি কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে একটি করাতকলের মালিককে নগদ টাকা জরিমানা করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মধুপুর রেঞ্জের মহিষমারা বিটের আওতাধীন কুড়ালিয়া বাজার ও কেউটাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকলগুলো পরিচালিত হচ্ছিল। অভিযানে লাউফোলা এলাকার পিন্টুর ২টি এবং কেউটাই এলাকার ২টিসহ মোট পাঁচটি করাতকল উচ্ছেদ এবং অপর একটি করাতের মালিক কে জরিমানা করা হয়। এ সময় করাতকলের ইঞ্জিন, চেইন, হুইল ও প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে করাতকল পরিচালনা করার দায়ে লিটন নামের একজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, ফরেস্ট রেঞ্জার ফয়সাল হোসেন, সহকারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ও পুলিশ সদস্যরা।

সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান বলেন, বনাঞ্চল রক্ষায় এবং অবৈধ করাতকল বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই লাইসেন্স ছাড়া করাতকল চলতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026