1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:০৫|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আশঙ্কাজনক একজন

এস এ হাসিব ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬,
  • 9 Time View
26

এস এ হাসিব
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর জুবিলী ঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫), সদর উপজেলার রঘুরামপুর (মাঝিপাড়া) এলাকার আবেদা খাতুন (৩৫) এবং তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শীলা আক্তার (২৫)। এর মধ্যে দেবরাজ ঘোষ ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় মাসকান্দা এলাকার তানিয়া সুলতানা (২০) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026