1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, জীববৈচিত্র্য ও পরিবেশ তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়, বেলকুচি ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪২ Time View
81

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে “শর্টবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বেলকুচি ইয়াং স্টার ক্লাবের সভাপতি ও ধুনট সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হাসান ইমরানের সার্বিক তত্ত্বাবধানে খেলার সভাপতিত্ব করেন, ধুনট সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। তিনি বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টুর্নামেন্টের উদ্বোধন করেন, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার সারাদেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, যা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। পর্যাপ্ত খেলার মাঠ ও নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম খোকন।
তিনি যুবসমাজের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026