1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, জীববৈচিত্র্য ও পরিবেশ তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান

মানবপাচারের শিকার জিল্লুর পাশে এমপি আবু তালিব,দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View
82

এইচ এম রাহুল ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মানবপাচারের শিকার হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরা কালীগঞ্জ উপজেলার জিল্লুর রহমানের খোঁজখবর নিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামে জিল্লুর বাড়িতে গিয়ে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে মো. জিল্লুর রহমান ২০২১ ও ২০২৫ সালে একই দালাল, উপজেলার পাতবিলা গ্রামের আরজ আলীর মাধ্যমে সৌদি আরব ও মালয়েশিয়ায় যান।
ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, ২০২১ সালে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে কোম্পানির ভিসায় সৌদি আরবে গেলেও সেখানে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ ও বেতন পাননি। পরে তাকে সাপ্লাই ভিসায় কাজ করতে বাধ্য করা হলে দেশে ফিরে আসেন।
পরে ২০২৫ সালের আগস্ট মাসে একই দালালের প্রলোভনে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তার পাসপোর্ট ও ভিসা রেখে দেওয়া হয় এবং তাকে পাম বাগানে কাজ করতে বাধ্য করা হয়। কয়েক মাস আগে পাম বাগানে কাজের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি টানা ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।
বর্তমানে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি ভারী কাজ করতে পারছেন না। ফলে স্ত্রী ও তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
জিল্লুর রহমান জানান, দেশে ফিরে দালাল আরজ আলীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেও কোনো সহযোগিতা পাননি। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ঝিনাইদহ জেলা জজ কোর্টের আশ্রয় প্রকল্পের প্রো বোনো আইনজীবী অ্যাডভোকেট সরদার মিল্টনের সহায়তায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত আরজ আলীর বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।
সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এমপি আবু তালিব জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তার চিকিৎসা ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কিছু আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
এমপি আবু তালিব বলেন,মানবপাচার ও বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে এবং ভুক্তভোগী যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026