
রিপোর্টার: মো: জহিরুল ইসলাম
জরুরি মানবাধিকার সেবা প্রদান ও সহযোগিতামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির ঢাকাস্ত প্রধান কার্যালয়ে আয়োজিত এই জরুরি বৈঠকে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবাধিকার রক্ষা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে নেতৃবৃন্দ এক ফটোসেশনে অংশ নেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি “মানবাধিকার অগ্রাধিকার” এই নীতিকে সামনে রেখে সারা বছরই বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মানবাধিকার বিষয়ক সহযোগিতায় যোগাযোগ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাধ্যমে যেকোনো মানবাধিকার সংক্রান্ত জরুরি প্রয়োজনে বা সহযোগিতার জন্য সরাসরি প্রধান কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
মোবাইল: 01819-231036
স্থান: প্রধান কার্যালয়, ঢাকা
চট্টগ্রাম কার্যালয়: সি ইউ এফ এল, রাঙ্গাদিয়া বাজার,আনোয়ারা,চট্টগ্রাম।
মোবাইল: 01307-871744