1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

রঘুনাথপুর আদ দাওয়াহ কওমী ছাত্র কাফেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৭ Time View
91

এস এ হাসিব
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
আদ দাওয়াহ কওমী ছাত্র কাফেলা, রঘুনাথপুর, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ-এর অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৬ জুন (শনিবার) বাদ মাগরিব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সম্মানিত সাধারণ সম্পাদক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ, ত্রিশাল শাখার সভাপতি হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ দাওয়াহ কওমী ছাত্র কাফেলার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম হিমেল সাহেব এবং ডা. মাওলানা দেলোয়ার হোসেন সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন আদ দাওয়াহ কওমী ছাত্র কাফেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেবসহ এলাকার রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষা, নৈতিকতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে আদ দাওয়াহ কওমী ছাত্র কাফেলার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026