শার্শায় টলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Reporter Name
Update Time :
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
৭৪
Time View
শার্শায় টলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মোহাম্মদ আরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি কলারোয়া উপজেলা ( সাতক্ষীরা ) যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শ্যালোইঞ্জিন চালিত ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোটরসাইকেলটি গোগা-রুদ্রপুর সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই আরোহী। নিহতদের তাৎক্ষণিক পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া না গেলেও স্থানীয়দের বরাতে জানা গেছে, তাদের বাড়ি বেনাপোল এলাকায়। সংবাদ পেয়ে সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। লাশ দুটি উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাজনিত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
118
মোহাম্মদ আরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি কলারোয়া উপজেলা ( সাতক্ষীরা )
যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শ্যালোইঞ্জিন চালিত ট্রাক্টর (টলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোটরসাইকেলটি গোগা-রুদ্রপুর সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই আরোহী। নিহতদের তাৎক্ষণিক পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া না গেলেও স্থানীয়দের বরাতে জানা গেছে, তাদের বাড়ি বেনাপোল এলাকায়।
সংবাদ পেয়ে সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। লাশ দুটি উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাজনিত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।