1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

সাতকানিয়া উপজেলায় গনপিটুনিতে নিহত এক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮৬ Time View
144

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে
নিহত সেলিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে। আহতরা হলেন— মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।
এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে
নিহতের বাবা আবুল খায়ের বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিমের বিরুদ্ধে এলাকায় ইয়াবা ব্যবসা ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। তিনি চরতী ইউনিয়নের খতিরহাট এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করে ইয়াবা বিক্রি ও সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। ঈদের দিন সকালে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সরওয়ার নামে আরেক যুবক প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কয়েকশ মানুষ চোর-ডাকাত নেমেছে জানিয়ে ওই বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘চোর সন্দেহে সেলিম নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে সেলিমের বিরুদ্ধে থানায় একটি মামলা পাওয়া গেছে। মাদকসহ অন্যান্য মামলা রয়েছে কিনা তা খুঁজে দেখা হবে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026