সেনবাগে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত, মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান – এমপি জয়নুল আবেদিন ফারুক
Reporter Name
Update Time :
রবিবার, ১৭ মে, ২০২৬
৪৯
Time View
সেনবাগে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত, মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান – এমপি জয়নুল আবেদিন ফারুক
মোঃ আবদুল মোতালেব জেলা প্রতিনিধি নোয়াখালী (১৭মে) রবিবার সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে করণীয় নির্ধারণ শীর্ষক “মাদকবিরোধী সেমিনার”- এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এছাড়াও সেনবাগ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সেমিনারে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মকে একযোগে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। মাদক বিরোধী সেমিনারে বক্তারা বলেন— “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ।” তারুণ্যের শক্তিকে মাদকের অন্ধকার থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর, সচেতন, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত হয় এ সেমিনার।
101
মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি নোয়াখালী
(১৭মে) রবিবার সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে করণীয় নির্ধারণ শীর্ষক “মাদকবিরোধী সেমিনার”- এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এছাড়াও সেনবাগ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সেমিনারে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মকে একযোগে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মাদক বিরোধী সেমিনারে বক্তারা বলেন—
“মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ।”
তারুণ্যের শক্তিকে মাদকের অন্ধকার থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর, সচেতন, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত হয় এ সেমিনার।