1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:০৮|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

সেনবাগ ৯৩ বন্ধু গ্রুপের চতুর্থ মিলন মেলা ও ঈদ আড্ডা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩০, ২০২৬,
  • 81 Time View
106

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সেনবাগ ৯৩ বন্ধু গ্রুপ”-এর চতুর্থ মিলন মেলা ও ঈদ আড্ডা।
দীর্ঘদিন পর ২৯/৫/২০২৬ রোজ শুক্রবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা প্রায় ৪ ঘন্টা ব্যাপী উপজেলা সদর সেনবাগ বাজারে “ভোজন বিলাস”
রেস্টুরেন্টে উক্ত মিলন মেলা ও আড্ডা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সেনবাগ ৯৩ বন্ধু গ্রুপের এডমিন প্রদান লায়ন ফারুকের সভাপতিত্বে বন্ধু আনোয়ারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকল বন্ধু- বান্ধবী মিলিত হয়ে শৈশব ও স্কুল জীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন ১৯৯৩ ব্যাচের বন্ধুরা।
মিলন মেলাকে ঘিরে বিকেল থেকেই আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে ছিল বন্ধুদের পরিচয় পর্ব, স্মৃতিচারণসহ দূর-দূরান্ত থেকে আগত বন্ধুরা একে অপরের সাথে কুশল বিনিময় করে আবেগঘন মুহূর্ত উপভোগ করেন।
আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের ফাঁকে পুরনো বন্ধুত্বকে আরও দৃঢ় ও স্মৃতিময় করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ বন্ধন অটুট রাখতে নিয়মিত এমন মিলন মেলার আয়োজন করা হবে বলেও জানান তারা। এবং আগামীতে সেনবাগের ৯৩ বন্ধু গ্রুপ গ্রুপের অসচ্ছল অসহায় বন্ধু এবং বান্ধবীদের ছেলে মেয়েদের লেখাপড়ার খোঁজখবর নিবেন। গৃহহীন বন্ধু-বান্ধবীদের ঘর নির্মাণ করে দেওয়ার বিষয় প্রস্তাবনায় আসলে সে সিদ্ধান্তটি সকল বন্ধুদের মতামতের আলোকে গৃহীত হয়। ৯৩ গ্রুপের এক বান্ধবীর গৃহ নির্মাণ করে দেওয়ার ব্যাপারে সকল বন্ধুরা একমত পোষণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, প্রযুক্তির এই যুগে পুরনো বন্ধুদের একত্রিত করার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মিলন মেলায় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও আনন্দময় ও স্মরণীয়।
শেষে বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026