স্বাধীনতার পর প্রথমবার, হিলিতে থামল ঢাকাগামী ট্রেন; আনন্দে মাতোয়ারা হিলিবাসী!
Reporter Name
Update Time :
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৫
Time View
স্বাধীনতার পর প্রথমবার, হিলিতে থামল ঢাকাগামী ট্রেন; আনন্দে মাতোয়ারা হিলিবাসী!
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়েছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ এ দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ট্রেন দুটির যাত্রাবিরতি চালু উপলক্ষে হিলি রেলস্টেশনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এজন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে হয়। এতদিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন থেকে সেই দুর্ভোগ অনেকটাই কমবে। হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমরা আনন্দিত। আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী। এজন্য হিলিবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় ধরনের সুবিধা। ভবিষ্যতে হিলি রেলস্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করার দাবিও জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
13
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়েছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ এ দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ট্রেন দুটির যাত্রাবিরতি চালু উপলক্ষে হিলি রেলস্টেশনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এজন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে হয়। এতদিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন থেকে সেই দুর্ভোগ অনেকটাই কমবে। হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমরা আনন্দিত। আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী। এজন্য হিলিবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় ধরনের সুবিধা। ভবিষ্যতে হিলি রেলস্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করার দাবিও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।