1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৪ Time View
134

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের মীরসরাই থানায় এক সন্তান নামের নরপশু কে ইয়াবা সেবনে বান্ধা দেওয়াতে বৃদ্ধ বাবা হত্যা করেছে । নিহত বাবার নাম আহমদ ডিলার বয়স (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিলেন। স্থানীয়দের অভিযোগ, মাদকের পাশাপাশি নানা অসামাজিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও দিন দিন আরও বেপরোয়া হয়ে ওঠেন মিলন।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে বাবা আহমদ ডিলারকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, “বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাজুড়ে এ ঘটনায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মাদকের ভয়াবহ ছোবল শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে দিচ্ছে পুরো পরিবারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026