1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৫|
Title :
গৌরীপুরের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল হান্নান সহ তার লোকজন ভোটারদের ধারে ধারে। গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারাদণ্ড বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জীবনবিধ্বংসী মাদকের ভয়াবহতা করণীয় ইউএইয়ের প্রবীণ সাংবাদিক ও ‘আল ফজর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ওবাইদ আল মাজরুই আর নেই দুবাই-ভিত্তিক এই বিমান সংস্থাটির আন্তর্জাতিক আসন সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা রায়ানএয়ারের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি ছিল, যারা এই মাসে প্রায় ২৫.৭ বিলিয়ন ASK রেকর্ড করেছে দুবাই শারজাহতে তাদের তিনতলা অ্যাপার্টমেন্ট থেকে পড়ে সাত বছর বয়সী এক ভারতীয় প্রবাসী শি*শুর মৃ*ত্যু হয়েছে। বান্দরবানের তিন পার্বত্য উপজেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ।সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ, ডিলারদের মজুত তদন্তের দাবি।

বেনাপোলে ২৩আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
  • Update Time : শনিবার, আগস্ট ২২, ২০২৬,
  • 11 Time View
22

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
‎“অন্ধজনে দেহ আলো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬-২৭। শিবিরে চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বাছাইকৃত ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ও আইওএল (IOL) লেন্স সংযোজন করা হবে।

‎যশোরের চারটি রোটারী ক্লাবের আয়োজনে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, খুলনা। শিবিরের সৌজন্যে রয়েছেন রোটারিয়ান এ.কে.এম আতিকুজ্জামান সনি, সভাপতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি।

‎আগামী ২৩ আগস্ট ২৬, রোববার সকাল ৯টা থেকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চক্ষু রোগীদের পরীক্ষা করা হবে। শিবিরে যেকোনো ধরনের চক্ষু রোগী পরীক্ষা করাতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।

‎তবে শুধুমাত্র ছানিপড়া (ক্যাটার্যাক্ট) রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ওই দিনই গাড়িযোগে খুলনার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অস্ত্রোপচার শেষে আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার রোগীদের পুনরায় শিবিরে পৌঁছে দেওয়া হবে।

‎এছাড়া অস্ত্রোপচার করা রোগীদের বিনামূল্যে কালো চশমা ও প্রয়োজনীয় চোখের ওষুধ সরবরাহ করা হবে।

‎শিবিরে ভর্তি হতে প্রত্যেক রোগীকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং রোগীর নিজস্ব অথবা নিকট আত্মীয়ের একটি সচল মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে।

‎রোগী পরীক্ষা ও ভর্তির তারিখ

‎তারিখ: ২৩ আগস্ট ২০২৬, রোববার
‎সময়: সকাল ৯টা থেকে
‎স্থান: বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল, যশোর

‎সার্বিক যোগাযোগ
‎‎রোটাঃ এ.কে.এম আতিকুজ্জামান সনি
‎মোবাইল: ০১৭১১-৩৩৪০৩৩
রোটারী: ০১৭১১-৯৮৮০৮৮,

প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিক:-২২/০৮/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026