1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনঃ বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ

বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুরবিহার পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
62

২৪/০৮/২৬ইং,
মোঃ মাহফুজুল ইসলাম
নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে স্বাস্থ্যমন্ত্রী মোঃ সাখাওয়াত পাহাড়পুর াবৌদ্ধবিহারে পৌঁছে ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী পাহাড়পুরের প্রাচীন স্থাপত্য, সংরক্ষিত ধ্বংসাবশেষ ও জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি বিহারের কেন্দ্রীয় মন্দির, চারপাশের দেয়াল এবং বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরে জাদুঘরে সংরক্ষিত প্রাচীন মূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রী বলেন, “পাহাড়পুর শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আরও যত্নসহকারে সংরক্ষণ করা প্রয়োজন।”
স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী পাহাড়পুর বৌদ্ধবিহারের সংরক্ষণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পর্যটকদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্দেশ্যে অনেক কথা বলেন তিনি।
একই সঙ্গে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি । তিনি আরও আশা প্রকাশ করেন, পাহাড়পুরকে কেন্দ্র করে টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে উঠবে এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026