1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, মুক্তির দাবিতে বিক্ষোভ কুলিয়ারচরে রাতের সড়কে আতঙ্ক: ২৪ ঘণ্টায় দুই ছিনতাই, আহত ২ কিশোরগঞ্জে বাসে তল্লাশি, ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে ভাটিখাইন চ্যাম্পিয়ন। চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে কোতয়ালী থানার ওসি জাহিদুল কবির বাঁশখালী থানা এলাকায় ওসি রবিউলের অভিযান আশীর্বাদ মেডিকেল হলের শুভ উদ্বোধন। মুন্সীগঞ্জে পুলিশের গতিশীলতা বাড়াতে ৬টি গাড়ী উপহার দিলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ উদ্যোগেঃ

​মহান ৭ কার্তিক ওরস মোবারক: মৌলভীবাজারের শমসেরনগর থেকে ১০টির অধিক বাসের বহরে মাইজভাণ্ডার অভিমুখে বিশাল কাফেলা

​মৌলভীবাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View
34

​মৌলভীবাজার প্রতিনিধি:
প্রেম, ভক্তি ও আধ্যাত্মিকতার বারতা নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমসেরনগর থেকে প্রতিবারের মতো এবারও চট্টগ্রামের ফটিকছড়িস্থ পবিত্র মাইজভাণ্ডার দরবার শরীফের উদ্দেশে রওয়ানা দিচ্ছে এক বিশাল কাফেলা। মহান ৭ কার্তিক ওরস পাক স্মারক দিবস ও পবিত্র ওরস মোবারক উপলক্ষে শমসেরনগর আশেকানে মাইজভাণ্ডারীর উদ্যোগে এই আধ্যাত্মিক যাত্রার আয়োজন করা হয়েছে।
​এবারের পবিত্র এই মাহফিলে যোগ দিতে ১০টিরও অধিক বাস নিয়ে শমসেরনগর থেকে শত শত আশেকান, ও ভক্তবৃন্দ মাইজভাণ্ডার দরবার শরীফের পানে ছুটে যাবেন । প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শমসেরনগর এলাকায় মাইজভাণ্ডারী ভক্তদের মাঝে এক অভূতপূর্ব আনন্দ ও আধ্যাত্মিক আমেজ বিরাজ করছে।
​এই বিশাল কাফেলা ও যাত্রাকে সুশৃঙ্খল ও সফল করতে অগ্রণী ভূমিকা পালন করছেন নগন্য গোলাম বাচ্চু শেখ, হুসেন ভান্ডারী, সিজ্জিল মিয়া ও শাহরিয়ার সুমন। তাদের সুচারু ব্যবস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ভক্তরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই পবিত্র কাফেলায় অংশ নিচ্ছেন।
​পবিত্র এই ওরস মোবারক উপলক্ষে শমসেরনগর এলাকাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ আশেকান ও ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত হয়ে এই মহামিলনমেলায় শরিক হওয়ার জন্য ইশ্‌কানা দাওয়াত ও মোবারকবাদ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026