1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, মুক্তির দাবিতে বিক্ষোভ কুলিয়ারচরে রাতের সড়কে আতঙ্ক: ২৪ ঘণ্টায় দুই ছিনতাই, আহত ২ কিশোরগঞ্জে বাসে তল্লাশি, ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে ভাটিখাইন চ্যাম্পিয়ন। চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে কোতয়ালী থানার ওসি জাহিদুল কবির বাঁশখালী থানা এলাকায় ওসি রবিউলের অভিযান আশীর্বাদ মেডিকেল হলের শুভ উদ্বোধন।

কক্সবাজার টার্মিনালে হোটেল থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
39

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় হোটেল কক্ষে তার দুই বয়সী শিশু সন্তানও ছিল। ঘটনার পর ওই নারীর সঙ্গে থাকা যুবক পালিয়ে গেছেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাস টার্মিনাল এলাকার ‘স্ট্যান্ড পার্ক রিসোর্টে’ এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
জানা গেছে, হোটেলের নিবন্ধন খাতায় নিহত নারীর নাম কুলছুমা, বাবার নাম আলম এবং ঠিকানা ঈদগাঁওয়ের চাঁদেরঘোনা উল্লেখ করা রয়েছে।
পুলিশ জানিয়েছে, কুলছুমার স্বামীর নাম হারুন। তবে ঘটনার সময় সঙ্গে থাকা যুবকটি তার স্বামী নন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, স্বামীর সঙ্গে কুলছুমার একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে বুধবার কক্সবাজারে আসেন তিনি। পরে ওঠেন বাস টার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্টে।
পুলিশ ও স্থানীদের ধারণা- হোটেল কক্ষে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুলছুমাকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা শিশুটিও কক্ষে ছিল। হত্যার পর ওই যুবক দ্রুত হোটেল থেকে পালিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত নারীর সঙ্গে থাকা যুবক তার স্বামী নন। কুলছুমার স্বামী হারুন এবং তাদের বাড়ি ঈদগাঁওয়ের চাঁদেরঘোনা এলাকায়। স্বামীর সঙ্গে চলমান একটি মামলার হাজিরা দিতে তিনি কক্সবাজারে এসেছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে নিহত নারীর পরিবারের সদস্যরা চেনেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026