1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন এমপি ডা. জীবন – বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে যুব সংগঠনের সচেতনতামূলক বৈঠক ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ ও মানববন্ধন ‎শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা ‎ সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান এখন খুলশী থানায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি মোঃ ওয়াসিম মিয়ার পক্ষ থেকে ৬নং ওয়ার্ডের শুভেচ্ছা ও জনগণের পাশে, উন্নয়নের প্রত্যয়ে।

কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ ও মানববন্ধন

আনিসুজ্জামান জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View
39

আনিসুজ্জামান জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদী বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলটির উপজেলা, পৌরসভা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে কটিয়াদী বাজারের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু জ্বরের ঝুঁকি, মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
পরে কটিয়াদী বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তি বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই নিয়মিত বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিদর্শন করে কোথাও পানি জমে আছে কি না, তা খেয়াল রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরী, পৌর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক কর্মসূচি পালন করলেই হবে না, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
কর্মসূচি শেষে ডেঙ্গু প্রতিরোধে কটিয়াদীর সর্বস্তরের জনগণকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026