বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
আমজাদ হোসেন মিঠু, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
Update Time :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
২
Time View
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
আমজাদ হোসেন মিঠু, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ০৯/১০/২০২৬ইং. বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “বাংলাদেশকে ভালোবেসে দেশের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন, গত পাঁচ দশক ধরে শিশু একাডেমি শিশুদের প্রতিভা বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিশুরা আজ নিজেদের মেধা প্রকাশের সুযোগ পাচ্ছে। মুন্সীগঞ্জকে একটি শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধের আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে শিশুদের অধিকার সুরক্ষা ও নিরাপদ সমাজ গঠনে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “বাংলাদেশকে ভালোবেসে দেশের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, গত পাঁচ দশক ধরে শিশু একাডেমি শিশুদের প্রতিভা বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিশুরা আজ নিজেদের মেধা প্রকাশের সুযোগ পাচ্ছে।
মুন্সীগঞ্জকে একটি শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধের আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে শিশুদের অধিকার সুরক্ষা ও নিরাপদ সমাজ গঠনে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।