1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান এখন খুলশী থানায় শত বছরের সড়কে গাছ রোপণ, প্রবেশমুখে গর্ত খুঁড়ে চলাচল বন্ধ কলমের শক্তিতে সমাজ পরিবর্তন: নানা চ্যালেঞ্জের মধ্যেও এগিয়ে চলেছে সাংবাদিকতা পেশা পটিয়ায় গভীর রাতে গরু চুরি, নিঃস্ব পরিবারের আহাজারি। একটি সড়যন্ত্র মহল কিছু দিন পর পর অপপ্রচার করছে চান্দগাঁও থানার ওসির বিরুদ্ধে প্রিয় শিক্ষক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ স্যার একজন আদর্শ শিক্ষক লেখক: মহিমা জান্নাত বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী, কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। সিএমপির কোতোয়ালী থানা এলাকায় ওসি জাহীদের বিশেষ অভিযান প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন এমপি ডা. জীবন –

শত বছরের সড়কে গাছ রোপণ, প্রবেশমুখে গর্ত খুঁড়ে চলাচল বন্ধ

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View
15

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় শত বছরের পুরোনো একটি সড়কে জোর করে গাছ রোপণ ও প্রবেশমুখে গভীর গর্ত খুঁড়ে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সিএস ও এসএ ম্যাপে স্পষ্টভাবে চিহ্নিত এবং সম্প্রতি সরকারি অর্থায়নে সিসি ঢালাই করা সড়কটি এখন চলাচলের অযোগ্য। এতে প্রায় দেড় মাস ধরে একাধিক পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে আছে। থানা, ইউএনও ও ভূমি কার্যালয়ে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি।
উপজেলার ৪ নম্বর অন্নদানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবু চালুনিয়া গ্রামে এ ঘটনায় স্থানীয় ইব্রাহিম মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবুল হোসেনের পরিবারসহ স্থানীয়দের দাবি, পূর্বপুরুষের আমল থেকে জনচলাচলে ব্যবহৃত এই পথ সরকারি সিএস, এসএ ম্যাপ ও খারিজি নথিতে ‘রাস্তা’ হিসেবে নিবন্ধিত। সম্প্রতি রাস্তার ৩৪ মিটার অংশ সিসি ঢালাই করা হয়। অভিযোগ, সেই পাকা অংশের ওপরই সুপারিসহ বিভিন্ন ফলদ গাছ লাগানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, গত দেড় মাস ধরে তাঁরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না। শিশুদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ, বাজার-সদাইও কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ স্বাস্থ্যসেবায়; পরিবারের কেউ অসুস্থ হলে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার উপায় থাকছে না। বাধ্য হয়ে বাড়ির পেছনের দিঘির পাড়ের সরু ও ঝুঁকিপূর্ণ পথে নারী, শিশু ও বৃদ্ধদের যাতায়াত করতে হচ্ছে। স্বজনদের আশঙ্কা, অসাবধানতায় শিশুরা দিঘির পানিতে পড়ে যেকোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে।
স্থায়ী সমাধানের আশায় এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে ইউএনও, থানা ও ভূমি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে দেড় মাসেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবাদ করায় তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে।
অভিযোগ সম্পর্কে জানতে ইব্রাহিম মিয়ার বাড়িতে একাধিকবার গেলেও তিনি কথা বলতে রাজি হননি। তাঁর পরিবারের সদস্যরাও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিবাদীকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানতে রাজি হননি। তাই বাদীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
পীরগাছা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অতি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর মতে, সরকারি মানচিত্র ও সদ্য সম্পন্ন সিসি ঢালাইয়ের স্পষ্ট প্রমাণ থাকার পরও পরিবারগুলোকে এভাবে অবরুদ্ধ রাখা বেআইনি ও মানবাধিকারের পরিপন্থী। তাঁরা অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গর্ত ভরাট ও গাছ অপসারণ করে রাস্তাটি জনস্বার্থে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026