মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার কর্তৃপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস নামের দুটি ইটভাটায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুটি পৃথক মামলা দায়ের করে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
8
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার কর্তৃপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস নামের দুটি ইটভাটায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুটি পৃথক মামলা দায়ের করে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।