ধূলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত*
Reporter Name
Update Time :
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
৯১
Time View
ধূলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত*
* আজাদ রহমান মিশর কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধূলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা মাহমুদা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের কর্মময় সময় ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অবদানের কথা স্মরণ করেন সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। ১১নং ধূলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুবুল আলম শাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী ইউআরসি শাহজাহান কবীর ভূঁইয়া, হাজী শামছুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মো. ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান বাবলু, ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, হাজী শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলামসহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থেকে সৈয়দা মাহমুদা বেগম বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের পাঠদানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন এবং তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও শিক্ষা সংশ্লিষ্ট অবদানের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায়ের মুহূর্তে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।
104
*
আজাদ রহমান মিশর
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধূলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা মাহমুদা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের কর্মময় সময় ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অবদানের কথা স্মরণ করেন সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা।
১১নং ধূলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুবুল আলম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী ইউআরসি শাহজাহান কবীর ভূঁইয়া, হাজী শামছুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মো. ইকবাল।
এছাড়া উপস্থিত ছিলেন ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোখলেছুর রহমান বাবলু, ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, হাজী শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলামসহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থেকে সৈয়দা মাহমুদা বেগম বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের পাঠদানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন এবং তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও শিক্ষা সংশ্লিষ্ট অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায়ের মুহূর্তে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।