1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সিলেটের খতমে নবুওয়ত মহাসম্মেলন সমাপ্ত : কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল সংসদে পাসের আহ্বান- যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ্যাওয়ারনেসমূলক পথনাট্য অনুষ্ঠিত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, একদিনে ১০৮ জনের সাজা! ঝালকাঠির ডিসি কার্যালয়ের ছাদে স্থাপিত হলো প্রতিদিন ২০০ ইউনিটের সোলার প্যানেল দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’ যশোরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন স্থলবন্দর বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

ঝিনাইগাতীতে জনবসতিতে ইটভাটা, বাড়ছে পরিবেশদূষণ কৃষিজমির মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
15

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া কালিবাড়ি এলাকায় জনবসতিপূর্ণ স্থানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে মালিকানা পরিবর্তনের মাধ্যমে ভাটাটি পরিচালিত হয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে দিন দিন বাড়ছে পরিবেশদূষণ। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালিতে বিপর্যস্ত হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য ও কৃষিজমি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ইট উৎপাদনের জন্য ভাটাটিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মো. ফারুক আহমেদের মালিকানাধীন ‘এবি জিগজ্যাগ’ নামের এ ইটভাটায় ইট তৈরির জন্য আশপাশের ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা ও উৎপাদনক্ষমতা কমার আশঙ্কা রয়েছে, অন্যদিকে ইট পোড়ানোর ধোঁয়া ও ছাই পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে ইটভাটা পরিচালনা করলে বায়ুদূষণ বাড়ে। ইটভাটার ধোঁয়া ও সূক্ষ্ম ধুলিকণা মানুষের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। পাশাপাশি কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ইট তৈরিতে ব্যবহার করায় দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
ইটভাটার মালিক মো. ফারুক আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ইটভাটা পরিচালনার অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হেদায়েতুল ইসলাম বলেন, ‘অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে। যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।’
এলাকাবাসীর দাবি, শুধু ইটভাটার বৈধতা যাচাই নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর প্রভাবও খতিয়ে দেখা প্রয়োজন। জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা পরিচালনার ফলে সৃষ্ট বায়ুদূষণ, কৃষিজমির মাটি কাটার অভিযোগ এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026