1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র সাঈদ হোসেন মিন্টু: গণসংযোগে ব্যাপক সাড়াঃ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৩ Time View
77

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি ,
শ্রীনগর (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত ১৩ নং তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সমাজনেতা সাঈদ হোসেন মিন্টু। তিনি তন্তর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিক বেপারী সাহেবের কনিষ্ঠ পুত্র। পারিবারিক ঐতিহ্য ও জনসেবার ব্রত নিয়ে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
নির্বাচনী ঘোষণা দেওয়ার পর থেকেই “অদম্য” সাঈদ হোসেন মিন্টু তন্তর ইউনিয়নের প্রতিটি গ্রাম, মহল্লা, পাড়া ও ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন। দিন-রাত নিরলসভাবে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। ভোটারদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে তিনি নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করছেন।
সাঈদ হোসেন মিন্টু জানান, প্রতিটি এলাকায় গিয়ে তিনি জনগণের ব্যাপক ও অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষ তার বাবার আমলের উন্নয়ন ও সততার কথা স্মরণ করে তাকে সাধুবাদ জানাচ্ছেন এবং আগামী নির্বাচনে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিচ্ছেন।
এদিকে সাঈদ হোসেন মিন্টুর পক্ষে মাঠ পর্যায়ে জোরালো প্রচারণায় নেমেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তন্তর ইউনিয়নের সর্বস্তরের যুবসমাজ। তরুণ এই প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পরিবর্তনের অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা মনে করছেন, যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে সাঈদ হোসেন মিন্টু নির্বাচিত হলে তন্তর ইউনিয়নে উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন গড়ে উঠবে।
নির্বাচনকে সামনে রেখে তন্তর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে এখন নতুন উদ্দীপনা বিরাজ করছে এবং আলোচনা-পর্যালোচনায় সাঈদ হোসেন মিন্টু জনপ্রিয়তার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026