1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০১|
Title :
নওগাঁর ভান্ডারপুরে আলফা কিন্ডারগার্টেন স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠান ভাংচুর পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি ওসি কামরুজ্জামানের নেতৃত্বে আকবর শাহ থানায় বিশেষ অভিযান বাইক উদ্ধার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান’ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা! কর্ণফুলী থানায় পাঁচটি মামলার আসামি মো. সালাউদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ! ‎বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ চট্টগ্রামের জেলা পুলিশের অভিযানের পর এসপিকে চ্যালেঞ্জ ছুড়ে পোস্ট শীর্ষ সন্ত্রাসীর

জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩, ২০২৬,
  • 9 Time View
19

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ শামিম আহমেদ সুজন (৩৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকমত শামিম আহমেদ সুজন ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডালির ভিটা রেলক্রসিং সংলগ্ন আব্দুল জলিলের বাড়ির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শামিম আহমেদ সুজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) একটি দল ওসি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। অভিযানে অংশ নেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক রহমানসহ ডিবির অন্যান্য সদস্যরা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে শামিম আহমেদ সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ডিবি পুলিশ জানান, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026