1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি। নওগাঁর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স। দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ “তোর তারেক জিয়াকে বল, ডাক্তার আইনা দিতে” সাংবাদিককে গালমন্দ হাসপাতাল পরিচালক ডবলমুরিং থানা এলাকায় ওসি আরিফ ফয়সালের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার।

আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View
39

বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া এলাকায় অভিযান চালানো হয়।
আমতলী থানার এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মো. বাইজিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মোসা. শাহানুর বেগম (৩৫) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু সানাউল্লাহকে (১৬) আটক করে। পরে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম বলেন, “মাদকের বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা ও মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026