মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে সড়ক উন্নয়ন ও যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ২৭টি চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন। জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ঢাকা (কাঁচপুর)-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক উন্নীতকরণসহ ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে এ ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রকল্প দুটি যথাক্রমে ০২/২০২১-২০২২ ও ০৯/২০১৯-২০২০ নম্বরের আওতাভুক্ত। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকদের প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করার অংশ হিসেবে চেকগুলো বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব। সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
79
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে সড়ক উন্নয়ন ও যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ২৭টি চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ঢাকা (কাঁচপুর)-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক উন্নীতকরণসহ ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে এ ক্ষতিপূরণ দেওয়া হয়।
প্রকল্প দুটি যথাক্রমে ০২/২০২১-২০২২ ও ০৯/২০১৯-২০২০ নম্বরের আওতাভুক্ত। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকদের প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করার অংশ হিসেবে চেকগুলো বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব।
সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।