1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৭:২৪|
Title :
সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার। সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য এক রাতের অভিযানে ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’ কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

ঝিকরগাছার বাঁকড়ায় মাদক বহন কারী বাদশা নামের যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 3 Time View
4

বিল্লাল হুসাইন।। ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ঋষি পাড়া হতে গাঁজা নিয়ে যাওয়ার পথে অত্র উপজেলার হাজিরবাগ ইউনিয়ন সোনাকুড় গ্রামের অসিম কুমারের পুত্র বাদশা কুমার(১৯) নামের এক যুবক কে ৫মোড়া গাজা সহ এলাকার জনগন হাতেনাতে ধরেন। সরেজমিনে যেয়ে জানাযায় বাদশা কুমার বাঁকড়া ঋষি পাড়ার গাঁজা ব্যবসায়ী মানিক ওরফে মানিক খোড়ার নিকট থেকে গাজা ক্রয় করেছে বলেও স্বীকার করেন। বাদশাকে আটক করে স্থানীয় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ দিলে এসআই ওমর ফারুকের নেতৃত্বে এএসআই রাসেল সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে স্পটে যান ও সত্যতা প্রমান পান, পরে ঝিকরগাছা উপজেলা প্রশাসনকে ফোনে জানান । উপজেলা প্রশাসন (এসিল্যান্ড) ১:৪০ মিনিটে দিকে সরে জমীনে এসে সকল সত্যতা ও প্রমানের ভিত্তিতে বাদশাকে মাদকদ্রব্য বহনের দায়ে দোসী সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনসম্মুখে মাদক দ্রব্য বহনের অপরাধে মাদকদ্রব্য আইন ২০১৮এর ৩৬(৫) ধারায় একশত টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন। এই বিষয়ে উপজেলা প্রশাসন (এসিল্যান্ডে)র নিকট জানতে চাইলে তিনি বলেন আমি বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে জানতে পারি যে মাদক দ্রব্য বহন করাকালে বাদশা নামের এক যুবককে আটক করা হয়েছে। জানার পর আমি স্পটে যায় ও সত্যতা প্রমান পাই। মাদক দ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিবৃতি দিয়ে তিনি আর ও বলেন আমাদের সকলকে আরোও বেশী সচেতন হতে হবে ও নিজেদের সন্তানদের দিকে সর্বদা খেয়াল রাখতে হবে বলে সকল তথ্য প্রমানের উপর ভিত্তি করে বাদশাকে মাদকদ্রব্য আইনে ২০১৮এর ৩৬(৫) ধারায় জেল হাজতে পঠানো হয়েছে বলে জানান তিনি। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় জনগন সাংবাদিককে বলেন আমরা প্রতিদিন স্বচক্ষে দেখি বিশেষ করে বিকাল ৫টার পর হতে রাত্র ১১-১২ টা পর্যন্ত মানিক ও সাধনের বাড়ীতে চায়ের দোকানের মত গাজা ও এবা বড়ি ক্রয় বিক্রয়ের হিরিক পড়ে যায়। আসলে এত সহজে ওপেন ভাবে কি ভাবে তারা জন সম্মুখে এগুলো বিক্রয় করতে পারে? এদের পেছনে বড় কোন হাত আছে বলে দাবি করেন স্থানীয় জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026