1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি। নওগাঁর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স। দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ “তোর তারেক জিয়াকে বল, ডাক্তার আইনা দিতে” সাংবাদিককে গালমন্দ হাসপাতাল পরিচালক ডবলমুরিং থানা এলাকায় ওসি আরিফ ফয়সালের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার।

তাহিরপুরে পর্যটকবাহী চান্দের গাড়ি উল্টে আহত কয়েকজন।

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View
61

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি উল্টে গিয়ে বেশ কয়েকজন পর্যটক আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র বারেক টিলায় ওঠার পথে এ দুর্ঘটনা ঘটে। দেশের বিভিন্ন এলাকা থেকে সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের বহনকারী চান্দের গাড়িটি বারেক টিলার উপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও আশপাশে থাকা পর্যটকরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বড়ছড়া এলাকার নীলাদ্রি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত আহত কোনো পর্যটকের গুরুতর শারীরিক সমস্যার খবর পাওয়া যায়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আহতরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বারেক টিলা তাহিরপুর উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি বেড়ে যায়। পর্যটকদের একটি বড় অংশ চান্দের গাড়িতে করে বারেক টিলা ও আশপাশের পর্যটন স্পটে যাতায়াত করেন।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বারেক টিলায় পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চান্দের গাড়ির চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো ও ট্যাকেরঘাট, নীলাদ্রি হতে বারেক টিলা পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য। ২২৪-সুনামগঞ্জ ১আসনের মাননীয় সংসদ সদস্যকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026