নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
Update Time :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
৯
Time View
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (আনুমানিক সিএনজি চালক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে ঢাকায় নেওয়ার প্রয়োজন হতে পারে। আজ রবিবার (০৪ অক্টোবর) সকালে এই ঘটনাটি জানাজানি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এলাকায় কে বা কারা ওই ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর শারীরিক অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার প্রয়োজন হতে পারে। কিন্তু তাঁর কোনো পরিচয় বা স্বজনের সন্ধান না পাওয়ায় পরবর্তী করণীয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় বা তাঁর পরিবারের কোনো সন্ধান যদি কারো জানা থাকে, তবে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
11
সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (আনুমানিক সিএনজি চালক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে ঢাকায় নেওয়ার প্রয়োজন হতে পারে।
আজ রবিবার (০৪ অক্টোবর) সকালে এই ঘটনাটি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এলাকায় কে বা কারা ওই ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর শারীরিক অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার প্রয়োজন হতে পারে। কিন্তু তাঁর কোনো পরিচয় বা স্বজনের সন্ধান না পাওয়ায় পরবর্তী করণীয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় বা তাঁর পরিবারের কোনো সন্ধান যদি কারো জানা থাকে, তবে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।