1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নওগাঁর পোরশায় পুলিশ সুপারের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা। এড. কাজলের মুক্তির দাবীতে মহিলা পরিষদ’র বিবৃতি নোয়াখালীতে শিবিরের উদ্যোগে ৪ হাজার শিক্ষার্থীর নিয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত শ্রীপুরে মহাসড়কের পাশে খালে মরা মুরগি ফেলার সময় হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেন এমপি বাচ্চু চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি আলীকদমে দাউদি বোহরা সম্প্রদায়ের ‘প্রজেক্ট রাইজ’ বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ বঙ্গোপসাগর মা ইলিশ মাছ নিয়ে যারা দায়িত্ব আছে এই চোর বাটপারদের এই হাদিসটা দেখার দরকার সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
3

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে জনসভার প্রস্তুতি দেখতে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।মানচিত্র দেখুন
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, সংলগ্ন সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি ইক্ষুচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নগরবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।সাংবাদিকতা শিখুন
তিনি বলেন, সফর সফল করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। এর অংশ হিসেবে সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ, প্রয়োজনীয় সড়ক সংস্কার ও পরিবেশ উন্নয়নের কাজ চলছে।
মাঠ পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026