1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:৫৬|
Title :
ইপিজেড থানা এলাকায় ওসি আতিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান কটিয়াদীতে সড়কে মর্মান্তিক সংঘর্ষ, একই পরিবারের তিনজনের মৃত্যু ফেনীতে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বিএনপি গন মানুষের দল বলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে-এমপি জসিম পটুয়াখালী জেলা উলানিয়া বন্দর জুনিয়ার প্রেসক্লাব পুরাতন দেখেছি অনেকবার, নতুন দেখব একবার”—সুফলাকাটীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে বাড়ছে জনসাড়া মহেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম

বিএনপি গন মানুষের দল বলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে-এমপি জসিম

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 7 Time View
12

জাহিদ(পটিয়া)
চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি গণ মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে। তিনি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম–নির্বাচিত হলে আবদুল বারী হাটে বরুমতি খালে বিদ্যমান বেইলি সেতুর স্থলে টেকসই গার্ডার সেতু নির্মাণের। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। স্বাধীনতার ৫৫ বছর পর সেতুটি নির্মাণ এ অঞ্চলের মানুষের সবচেয়ে বড় পাওয়া।
তিনি গত ২৬ আগস্ট বিকেলে চন্দনাইশ পৌরসভার বরুমতি খালের ওপর ৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনী ওয়াদা হিসেবে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে চট্টগ্রাম–১৪ আসনকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, উপ–বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ্‌ আল নোমান পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপ–সহকারী প্রকৌশলী মোহাম্মদ পারভেজ, দক্ষিণ জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, আ.ক.ম মোজাম্মেল হক, নুরুল হুদা বাবর, মোরশেদুল আলম, জাহাঙ্গীর আলম, জারুল্লাহ্‌, সেলিম উদ্দিন, মহিউদ্দিন, আকতার উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, সালাউদ্দিন, যুবদল নেতা আজম খান, রবিউল ইসলাম ছোটন, নেছার উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন, ছাত্রদল নেতা রাজীব হোসেন চৌধুরী, মো. আকিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026