1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
১৭ বছর এর মুসলিম কিশোরীকে হিন্দু ধর্মান্তরিত করে নিকাহ আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব জনসেবার ব্রত নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-এর

কটিয়াদীতে সড়কে মর্মান্তিক সংঘর্ষ, একই পরিবারের তিনজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯৬ Time View
143

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। তেভাগা এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিলন মিয়া (৪০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাবেয়া আক্তার (৪৫) ও জারামনি (৮) মারা যান।
নিহত মিলন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। অপর নিহত রাবেয়া আক্তার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী। জারামনি ছিলেন বদিউল আলমের নাতনি।
দুর্ঘটনায় আহত হয়েছেন বদিউল আলম (৫০), তার নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২) এবং মেয়ে বর্ণা বেগম (৩০)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদিউল আলমসহ পরিবারের সদস্যরা নান্দাইলে মেয়ের বাড়ি থেকে সিএনজিযোগে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তেভাগা এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি নবীনূর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে আরও দুজন মারা যান। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026