1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক টিপু। রায়গঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে মারধরের অভিযোগ কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীনগরে ‘পুলিশ প্লাজা’র নির্মাণ কাজ পুনরায় শুরু: সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ ইপিজেড এলাকায় ওসমানের জয়ার ঘরে ওসি আতিকুর রহমানের অভিযান নওগাঁয় টাকা তৈরীর কারখানা জাল নোট ও সরঞ্জামসহ গ্রেফতার ১। তাহিরপুরে শুল্ক স্টেশনের রাস্তা উন্নয়নে পরিদর্শন। মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার মহোদয়* পীরগঞ্জের সমাজব্যবস্থা ও অনুশাসন অপরাধ ঠেকাতে কেন ব্যর্থ?

মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026,
  • 9 Time View
18

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026