1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:০০|
Title :
কটিয়াদীতে সড়কে মর্মান্তিক সংঘর্ষ, একই পরিবারের তিনজনের মৃত্যু ফেনীতে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বিএনপি গন মানুষের দল বলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে-এমপি জসিম পটুয়াখালী জেলা উলানিয়া বন্দর জুনিয়ার প্রেসক্লাব পুরাতন দেখেছি অনেকবার, নতুন দেখব একবার”—সুফলাকাটীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে বাড়ছে জনসাড়া মহেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম ময়মনসিংহ ধৌবাউড়া থানার মামলার বাদী কে আসামীর হুমকি।

ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 3 Time View
4

জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকার বাসিন্দা ও এক কলেজছাত্রী নাজমা আক্তার ঢাকায় সরকারি চাকরির ইন্টারভিউ দিতে এসে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ থেকে তার কোনো নির্ভরযোগ্য সন্ধান না পাওয়ায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
পরিবারের দাবি, নাজমা আক্তার সরকারি চাকরির একটি নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দিতে ঢাকায় এসেছিলেন। ইন্টারভিউ শেষে তিনি রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। গত ২৯ আগস্ট সকাল ৭টায় তিনি বাসা থেকে বের হন এবং সকাল ৮টা ৩৫ মিনিটে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া বোগদাদিয়া-৭ লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে নির্ধারিত সময়ে বাড়িতে পৌঁছাননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নাজমা আক্তারের পিতা মোহাম্মদ আব্দুল মানান এবং মাতা নেপুল বেগম। তার স্থায়ী ঠিকানা মুন্সী বাড়ি, গ্রাম সাহেবগঞ্জ, ডাকঘর গৃদকালিন্দিয়া-৩৬৫৩, উপজেলা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর।
এদিকে, ঘটনার একদিন পর তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে একটি রহস্যময় বার্তা পাওয়া যায়, যা পরিবারকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। বার্তায় তিনি লিখেছেন যে তিনি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন এবং শারীরিক অবস্থার কারণে কথা বলতে পারছেন না। তিনি উল্লেখ করেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নিয়েছেন। তিনি আরও জানান, দীর্ঘ সময় অচেতন থাকার কারণে তিনি কোন হাসপাতালে আছেন তা জানেন না এবং মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় বিস্তারিত জানাতে পারছেন না।
তবে ওই বার্তায় কোনো হাসপাতালের নাম, ঠিকানা বা অবস্থান উল্লেখ না থাকায় ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে। পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, “মেসেজটি সত্য হলে তিনি কোথায় চিকিৎসাধীন আছেন, সেটি জানা জরুরি। আর যদি অন্য কেউ মেসেজটি পাঠিয়ে থাকে, তাহলে বিষয়টি আরও উদ্বেগজনক।”
এদিকে নাজমা আক্তারের সন্ধানে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন পোস্টে তার ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, একজন মেধাবী কলেজছাত্রী গত ২৯ আগস্ট ঢাকার নাখালপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন এবং তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ নাজমা আক্তারকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে—
📞 ০১৭১৮-০৭৯০৪০
📞 ০১৭০০-৬৫৩১২১
নাজমা আক্তারের পরিবার আইনশৃঙ্খলা বাহিনী, নৌপুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। তাদের আশা, দ্রুত অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হলে নিখোঁজ এই কলেজছাত্রীর সন্ধান পাওয়া সম্ভব হবে এবং তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবেন।
মানবিক কারণে বিষয়টি সকলের দৃষ্টিগোচরে আনার আহ্বান জানিয়েছেন স্বজনরা। তাদের ভাষায়, “একটি তথ্যই হয়তো একটি মায়ের সন্তানকে আবার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।”
জেমস আব্দুর রহিম রানা
মোবাইল: ০১৩০০৮৩২৮৬৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026