1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
20

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্দিরের সংশ্লিষ্ট ব্যক্তিরা ও স্থানীয়রা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উদ্ধার হওয়া চুরি যাওয়া মালামাল মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মন্দিরে চুরির ঘটনার পর চোরদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে আখাউড়া থানা পুলিশ। টানা প্রায় ১৭ ঘণ্টার অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, মন্দিরের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় মন্দির থেকে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং দানবাক্সের টাকা চুরি হয়। এ ঘটনায় ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে দ্রুততম সময়ে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করায় আখাউড়া থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। মালামাল ফেরত পাওয়ায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ও ফেরত দেওয়ার জন্য আখাউড়া থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা জোরদারের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।
টানা ১৭ ঘণ্টার অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের এই তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026