1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল রাখার দায়ে দুই ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
49

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়া শহরে পৃথক অভিযান চালিয়ে দুটি ভেটেরিনারি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করে রাখার অপরাধে এ দণ্ড দেওয়া হয়।

​বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে অনুমোদনহীন ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে দুটি ফার্মেসিতে প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন না থাকার পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে রাখা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান প্রসঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সদর মডেল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026