1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি নোয়াখালী তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা বাইজিদ এলাকায় ওসি ইফতেখার উদ্দিনের বিশেষ অভিযান, গাড়ি চোর চক্রের ০২ সদস্য গ্রেপ্তার সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫ আশুগঞ্জ সার কারখানা ১৯ মাস ধরে বন্ধ, দৈনিক উৎপাদন ব্যাহত ৫ কোটি টাকার সার যশোরে ধোপাখোলা স.প্রা. বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ

সিরাজদিখানে আগুনে পুড়ল ৫ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ও প্রশাসনঃ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View
20

আমজাদ হোসেন মিঠু,
ঢাকা বিভাগীয় প্রধান ,
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ থেকে ৫টি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা আলগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই এলাকার একটি ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে যৌথ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন শুক্রবার (২৩ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর প্রতিনিধি ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থল ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও সিরাজদিখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং বাড়িঘর পুনর্নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল), যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন এবং উপজেলা বিএনপির নারী নেত্রী মুক্তা আক্তারসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026