1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি। নওগাঁর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স। দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ “তোর তারেক জিয়াকে বল, ডাক্তার আইনা দিতে” সাংবাদিককে গালমন্দ হাসপাতাল পরিচালক ডবলমুরিং থানা এলাকায় ওসি আরিফ ফয়সালের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার।

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View
35

সুনামগঞ্জ প্রতিনিধি

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি শুভ-জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জ বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ট্রাফিক পয়েন্ট দিয়ে হুসেন বখত চত্বর ঘুরে শ্রী শ্রী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে গিয়ে চিএাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় মিলিত হয়।

শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. কুশল রাজ পাল, ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,বর্তমান জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,এড. রাধাকান্ত সূত্রধর,আরতি তালুকদার কলি,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ রায় সন্তু,সাধারন সম্পাদক সিদ্ধার্থ এ্যষ বলাইসহ বিভিন্ন শ্রেণির কৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন।

ভক্তরা বলেন,শান্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রুপে আর্বিভাব ঘটে এই ধারদামে। প্রায় ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাদামে এসেছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। তিনি যুগে যুগে এই ধরাদামে এসেছেন মানব কল্যাণে শান্তি প্রতিষ্ঠার জন্য এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মের অনুসারী ভক্তবৃন্দরা। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.০৯.২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026