1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৬:২২|
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত আধুনিক লামার রূপকার আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী কাল। দিনাজপুর বীরগঞ্জে চোরাই পথে হাইস্কুলের মুল্যবান গাছ কেটে বিক্রি কালে আটক। অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদের শাস্তি দাবী। নতুন পরিচয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা, জনমনে আতঙ্ক ও পুলিশের বক্তব্য! মধুপুরের লাউফুলা হাটে সরকারি জমি উদ্ধার: অবৈধ স্থাপনা উচ্ছেদ লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার। ওসি চকবাজারের নেতৃত্বে ০৪টি সাজাসহ ০৫টি পরোয়ানাভুক্ত ০১(এক) আসামি গ্রেফতার। গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য ​ সীমান্তে (৫৯ বিজিবি’র) অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ করগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬,
  • 9 Time View
17

পোরশায় বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ‘সারাইগাছি মোড় একতা সমাজ উন্নয়ন সংস্থা’সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং কুসংস্কার ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিশেষ কয়েকটি বিষয়ে আলোকপাত করে বলেন:ওঝা নয়, হাসপাতাল: কোনো ব্যক্তিকে সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজের কাছে নিয়ে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। সর্পদংশনের রোগীকে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে আধুনিক সরকারি চিকিৎসা নিশ্চিত করতে হবে। গ্যাস সিলিন্ডার সচেতনতা: বাসাবাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার এবং এর অগ্নিকাণ্ড রোধে পাড়া-মহল্লায় সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন। অনলাইন গেম ও খেলাধুলা: স্কুলপড়ুয়া বাচ্চাদের ‘ফ্রি ফায়ার’ বা ‘পাবজি’র মতো ক্ষতিকর অনলাইন গেমের আসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে। কিশোর অপরাধ রোধে তাদের পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলায় মনোযোগী করার জন্য অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে। মাদক ও জুয়া নির্মূল: সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সমাজসেবামূলক কাজের গতি বাড়াতে সরকারি অনুদানের চেক তুলে দেন। অনুদানপ্রাপ্ত সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026