1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৩৮|
Title :
সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার। সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য এক রাতের অভিযানে ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’ কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানি বন্ধের কঠোর নির্দেশ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 20 Time View
45

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন অফিসে চলমান বিভিন্ন অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই সরাসরি উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হন। এ সময় তিনি নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং অন্যান্য সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।
সেবা গ্রহণে তারা কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা অবৈধ অর্থ লেনদেনের শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে তিনি নিবিড় খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য উপস্থিত সেবাগ্রহীতাদের উদ্দেশে বলেন, “আমি সরাসরি আপনাদের সমস্যার কথা জানতে এসেছি। ভোটার হতে গিয়ে কিংবা এনআইডি-সংক্রান্ত কোনো সেবা নিতে যদি কেউ হয়রানি করে, অবৈধভাবে অর্থ দাবি করে বা সেবা দিতে গড়িমসি করে, তাহলে আমাকে সরাসরি জানাবেন। জনগণের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা হয়রানি বরদাশত করা হবে না।
এ সময় তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিককে কঠোরভাবে সতর্ক করে বলেন, নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধনের ক্ষেত্রে কোনো নাগরিক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন।
সরকারি সেবা শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে কড়া নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় এক প্রবাসী নাগরিকের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ শুনে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে উপজেলা নির্বাচন অফিসে একটি স্বতন্ত্র ‘প্রবাসী সেবা ডেস্ক’ চালু এবং সেবা নিতে আসা সকলের জন্য পর্যাপ্ত বসার স্থান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এমপি আব্দুল মান্নানের এই আকস্মিক পরিদর্শনে নির্বাচন অফিসে উপস্থিত সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের শীর্ষপর্যায়ের এ ধরনের নজরদারি অব্যাহত থাকলে নির্বাচন অফিসে সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং দালালচক্র ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান রাশেদুল ইসলাম কাজী সুমনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026