1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৮|
Title :
সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য এক রাতের অভিযানে ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’ কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে বিদ্যুৎকেন্দ্রের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার: সমাজকল্যাণমন্ত্রী ছোট ভাইয়ের বিরুদ্ধে বিধবা নারীর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন।

পাঁচবিবির যুবকদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দেয় বিজিবি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৫ আগষ্ট/২৬
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 6 Time View
8

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৫ আগষ্ট/২৬

সীমান্তে শুধু নিরাপত্তা নয়, সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও কাজ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার ১০’জন শিক্ষিত বেকার যুবককে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মাসব্যাপী হাঁস-মুরগি লালন পালনের প্রশিক্ষণ দেয় জয়পুরহাট-২০ বিজিবি।

মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বিএম মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ লতিফুল বারী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকছুদুল কবীর, উপজেলা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, পাঁচবিবি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তুহিন রেজা, স্থানীয় সাবেক কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান এবং প্রবীণ সাংবাদিক আব্দুল হাই সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, “আমরা শুধু সীমান্ত পাহারা দেই না। সীমান্তবাসী কীভাবে ভালো থাকবে, কী করলে তারা অবৈধ কাজের সঙ্গে জড়িত হবে না, সেটাও আমাদের দায়িত্ব। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় আমরা ধারাবাহিকভাবে সীমান্তবাসীর জন্য কল্যাণমূলক কাজ করছি । তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা এবং শীত মৌসুমে কম্বল বিতরণের মতো মানবিক কার্যক্রম বিজিবি করে থাকে।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026