1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি। নওগাঁর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স। দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ “তোর তারেক জিয়াকে বল, ডাক্তার আইনা দিতে” সাংবাদিককে গালমন্দ হাসপাতাল পরিচালক ডবলমুরিং থানা এলাকায় ওসি আরিফ ফয়সালের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার।

বেনাপোলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
42

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের ঐতিহ্যবাহী পাটবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

বেনাপোল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রাটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পাটবাড়ী মন্দির এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

শোভাযাত্রায় ঢাক-ঢোল, ড্রাম ও বাঁশির বাদ্যযন্ত্রের তালে তালে অংশগ্রহণকারীরা উৎসবে মেতে ওঠেন। এ সময় ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’সহ বিভিন্ন স্লোগানে বেনাপোলের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ।

শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ সদস্যরা শোভাযাত্রার সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমীর দিনে উপবাস, পূজা, নামকীর্তন, ভজন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের পরিবারেও দিনটি নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে।

ঢাকার পঞ্জিকা অনুযায়ী, আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র রয়েছে। অষ্টমী তিথি ৫ সেপ্টেম্বর রাত পর্যন্ত থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আজ রাতে বিভিন্ন মন্দিরে নিশীথকালে শ্রীকৃষ্ণের জন্মক্ষণ স্মরণ করে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#

মোঃ মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-০৪/০৯/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026