1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
চট্টগ্রাম বন্দরটিলা ষ্টিল মিল এলাকায় অনুমোদনহীন বেকারির ছড়াছড়ি, নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মানহীন খাবার নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা ও সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁর পোরশায় পারিবারিক কলহ জেরে ভাই ও মাকে জখম থানায় এজাহারের প্রস্তুতি। নওগাঁয় বজ্রপাত রোধে আনসার-ভিডিপির সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি সামনে দুর্গাপূজা, দায়িত্বশীলদের সতর্কতার সঙ্গে কর্মসূচি পালনের আহ্বান ড. আবুল কালাম আজাদ বাশারের কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমজাদ হোসেন মিঠু, ঢাকা বিভাগীয় প্রতিনিধি,
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
34

আমজাদ হোসেন মিঠু,
ঢাকা বিভাগীয় প্রতিনিধি,
ধামরাই (ঢাকা):

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে ঢাকা জেলার ধামরাইয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় ধামরাই থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব শামীমা পারভীন বলেন, “পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সকলকে পেশাদারিত্ব ও চরম দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।” যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সজাগ থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর সতর্ক বার্তা দিয়ে তিনি জানান, যেকোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি বা তৎপরতা লক্ষ্য করলে অবিলম্বে পুলিশকে অবহিত করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর মাননীয় সংসদ সদস্য জনাব সুলতানা আহমেদ।
এ ছাড়া সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধামরাই থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলেই একমত পোষণ করেন যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026