বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
৫
Time View
বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্টের আওতায় চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক মানুষ চক্ষুসেবা গ্রহণ করেন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) ও জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কার্যক্রমে চিকিৎসা ও অপারেশনে সহযোগিতা করে দিনাজপুরের গাউসুল আজম বিএনএসবি আই হসপিটাল। চক্ষু পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুব আলম, সিডিএর নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান, উপ-পরিচালক ড. ফরিদা পারভীন কেয়া, জনসংগঠনের বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মোঃ আজহার আলী, ৮ নম্বর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান ধরেশ চন্দ্র রায়, গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক মোঃ আবুল কালাম আজাদ এবং চক্ষু ক্যাম্প সমন্বয়কারী হামিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুরের কর্মকর্তা ও কারিগরি কর্মীবৃন্দ, সিডিএর কর্মীবৃন্দ এবং বামনগাঁও, ধর্মপুর, পিরোজপুর ও গোবিন্দপুর জনসংগঠনের সদস্যরা। দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
8
সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্টের আওতায় চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক মানুষ চক্ষুসেবা গ্রহণ করেন।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) ও জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কার্যক্রমে চিকিৎসা ও অপারেশনে সহযোগিতা করে দিনাজপুরের গাউসুল আজম বিএনএসবি আই হসপিটাল।
চক্ষু পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুব আলম, সিডিএর নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান, উপ-পরিচালক ড. ফরিদা পারভীন কেয়া, জনসংগঠনের বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মোঃ আজহার আলী, ৮ নম্বর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান ধরেশ চন্দ্র রায়, গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক মোঃ আবুল কালাম আজাদ এবং চক্ষু ক্যাম্প সমন্বয়কারী হামিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুরের কর্মকর্তা ও কারিগরি কর্মীবৃন্দ, সিডিএর কর্মীবৃন্দ এবং বামনগাঁও, ধর্মপুর, পিরোজপুর ও গোবিন্দপুর জনসংগঠনের সদস্যরা।
দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।