1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন ১৭ বছর এর মুসলিম কিশোরীকে হিন্দু ধর্মান্তরিত করে নিকাহ আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব

অপরাধীদের আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের ডাক

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৬ Time View
85

প্রতিবেদক আরিফ রহমান সোনাইমুড়ি-নোয়াখালী।
আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক খোরশেদ আলম। সাংবাদিক মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়ীতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
শনিবার (৯ মে) সকাল ১১ টার দিকে বাইপাস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়  উপস্থিত ছিলেন, সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, আনোয়ার বারী পিন্টু, ইয়াকুব আল মাহমুদ, মোহাম্মদ হানিফ, নূর মোহাম্মদ সবুজ, জসিম উদ্দিন রাজ, আরিফ রহমান,  মনিরুজ্জামান, তাজুল ইসলাম, ইয়াছিন আবির, মাহবুব, সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এসকল অপরাধের বিচার হচ্ছেনা। অপরাধীরা প্রভাবশালীদের আশ্রয় ও প্রশ্রয়ে এসকল অপরাধ করছে। সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটণায় ঐ সাংবাদিক নিজে বাদী হয়ে গত ২৫শে এপ্রিল সোনাইমুড়ী থানায় জেনারেল ডায়েরি (জিডি) করলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা। প্রশাসন নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছে বলেও অভিযোগ করেন সাংবাদিকরা।
তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দাতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না হলে আরো বড় পরিসরে আন্দোলনের ডাক দেয়া হবে। প্রয়োজনে কাফনের কাপড় পরিধান করে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারী দেন সাংবাদিকরা।
প্রসঙ্গত, পার্শ্ববর্তী চাটখিল উপজেলায় ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিহতের পরিবার বিচারের দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকেই একটি প্রভাবশালী চক্র সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ হানিফকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিতে থাকে।
হুমকিদাতা মো. রুবেল নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করে সাংবাদিক হানিফকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ভাষায় গালমন্দ করেন। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়।
জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানা এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026