1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, জীববৈচিত্র্য ও পরিবেশ তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে আলোচনায় ওসি আব্দুর রহিম

অষ্টগ্রামে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪২ Time View
97

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
১০ জুন বিকাল 3 ঘটিকায় ২০২৬ খ্রি:
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্স”-এর সমাপনী অনুষ্ঠান অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, কেবল প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আজীবন শিক্ষার চর্চা অব্যাহত রেখে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, দক্ষ মানবসম্পদ গঠন ও টেকসই উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষক, অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করা হয় এবং ভবিষ্যতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026